কিশোরগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস উদযাপন

শেয়ার করুন

কিশোরগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর, কিশোরগঞ্জ।

এদিন ‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ এই প্রতিপাদ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেইনিং অফিসার ডা. সাইফ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় আলেচনা সভায় বক্তব্য রাখেন-ভেটেরিনারি অফিসার ডা. সাইফুল ইসলাম, হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইনসহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের খামারী ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।


শেয়ার করুন

এই সম্পর্কিত