কিশোরগঞ্জে ছয়টি সংসদীয় আসনের ৬১২টি ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্র রয়েছে ৯১৩টি। এইসব ভোটকেন্দ্রগুলিকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘সাধারণ’ শ্রেণিতে বিভাজন করা হয়েছে। ২৩৮টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ৩৭৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও ৩০১টি ভোটকেন্দ্রকে সাধারণ বলে চিহ্নিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনে মোট ১৮১টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫৬টি, ঝুঁকিপূর্ণ ৩৩টি ও সাধারণ কেন্দ্র ৯২টি। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা) আসনে মোট ১৭০টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৩টি, ঝুঁকিপূর্ণ ৯৯টি ও সাধারণ কেন্দ্র ৫৮টি। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা) আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৭টি, ঝুঁকিপূর্ণ ১০৬টি ও সাধারণ কেন্দ্র ২৮টি। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা) আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৪৮টি, ঝুঁকিপূর্ণ ৩৪টি ও সাধারণ কেন্দ্র ৬৮টি। কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর উপজেলা) আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি, ঝুঁকিপূর্ণ ৫৭টি ও সাধারণ কেন্দ্র ৩২টি। কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর উপজেলা) আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭৪টি, ঝুঁকিপূর্ণ ৪৫টি ও সাধারণ কেন্দ্র ২৩টি।
এইসব ভোটকেন্দ্রগুলোর বিভাজনের তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন থেকে কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন আর এইসব কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে বলেও জানা গেছে।
