পটুয়াখালীতে ১০ দলীয় জোটের গণমিছিল
পটুয়াখালীতে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় শহরের ঝাউবন এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল শোডাউনে পরিণত হয়েছে।
১০ দলীয় জোটের নেতা-কর্মীদের উপস্থিতিতে গণমিছিলটি ঝাউবন থেকে শুরু হয়ে নিউ মার্কেট সদর রোড, পুরান বাজার, বনানী এবং পৌরসভা এলাকা অতিক্রম করে। এরপর কাজীপাড়া ও তিতাস মোড় হয়ে পুনরায় ঝাউবন এলাকায় এসে মিছিলটি শেষ হয়। মিছিলে জোটের শরিক দলগুলোর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
পথসভার শুরুতে এবি পার্টির কেন্দ্রীয় নেতা ডা. মেজর ওহাব মিনার উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমাদের এই গণজোয়ারই প্রমাণ করে সাধারণ মানুষ পরিবর্তন চায়। আমরা এই জোয়ার নিয়ে সরকার গঠন পর্যন্ত যেতে চাই। ইনশাআল্লাহ, ১৮০টি আসনে জয়ের মাধ্যমে আমরা একটি শক্তিশালী সরকার গঠন করব।”
বাংলাদেশ জামায়েত ইসলামী পটুয়াখালী জেলা আমির এ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের মাঠে থেকে ১১ দলীয় জোটের প্রচারণা করতে হবে। তিনি আরও বলেন, ১ টি ভোটেও আমাদের সরকার গঠনে সমস্যা হতে পারে ।
পথসভায় এছাড়াও উপস্থিত ছিলেন ১০ দলীয় জোটের বাংলাদেশ জামায়েত ইসলামী পটুয়াখালী সদর উপজেলা আমির হাবিবুর রহমান, পৌর আমির আবুল বাশার, দুমকি উপজেলা আমির মাওলানা জালাল আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সম্পাদক বশির আহমেদ। জিয়াউল হক, সদস্য সচিব লেবার পার্টি পটুয়াখালী জেলা। হারুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক খেলাফত মজলিস। মাওলানা আব্বাস আলী বাংলাদেশ খেলাফত মজলিস।
বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
