কানাডার স্কুলে বন্দুকধারীর গুলি, হামলাকারীসহ নিহত ১০

শেয়ার করুন

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুলে বন্দুকধারীর গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

কানাডার সিবিসি পাবলিক ব্রডকাস্টার রিপোর্ট করেছে, টাম্বলার রিজের হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, পুলিশের মতে হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা গেছেন।

আরও দুইজনকে একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়, যাদের এই গুলির ঘটনার সাথে সম্পৃক্ততা আছে বলে সন্দেহ পুলিশের।

আরও পড়ুন:ইউরোপ যুদ্ধ শুরু করলে কী হবে, জানাল রাশিয়া

এদিকে, স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থীকে এবং কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

পুলিশ নিরাপত্তার জন্য হামলাকারীর নাম প্রকাশ করেনি।

ঘটনার মোটিভ এখনও অজানা বলে জানিয়েছে পুলিশ তবে তারা চেষ্টা চালাচ্ছেন কী কারণে ঘটনাটি ঘটেছে তা খুঁজে বের করার জন্য।

তবে, স্কুল অথবা পাশের কোনো বাড়ির সঙ্গে ঘটনার যোগ আছে বলে মনে করছে পুলিশ।

এদিকে, রয়টার্সের খবরে বলা হয়, বন্দুকধারী একজন নারী হতে পারেন, কারণ সন্দেহভাজন ব্যক্তিকে বাদামী চুলের একজন নারী হিসাবে বর্ণনা করা হয়েছে৷


শেয়ার করুন

এই সম্পর্কিত