পটুয়াখালী -১ আসনে নির্বাচনী প্রচারণা জমেনি, অন্য ৩টি আসনে ছিলো ব্যাপক তোড়েজাড়
পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে পটুয়াখালী-১ আসনে প্রচারণার তেমন কোন সাড়া নেই। প্রচারণায় ঢেউ নেই। একারণে নেই নির্বাচনী আমেজও। যদিও এ আসনে ভোটার সংখ্যা ও ভোটকেন্দ্র অন্যসব আসন থেকে বেশি।
জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, পটুয়াখালীর চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন এবং হিজড়া ভোটার ১৮ জন।
জেলায় মোট স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৫১৩টি। স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ২ হাজার ৮৯০টি এবং অস্থায়ী ভোটকক্ষ ২৪৬টি। মোট ভোটকক্ষের সংখ্যা ৩ হাজার ১৩৬টি। ইউনিয়ন সংখ্যা ৭৭টি, পৌরসভা ৫টি এবং উপজেলার সংখ্যা ৮টি।
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ, দুমকী) আসন
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৩৫ জন, নারী ভোটার ২ লাখ ৫১ হাজার ৪৯২ জন এবং হিজড়া ভোটার ৮ জন। স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১৬৩টি। স্থায়ী ভোটকক্ষ ৯৭৩টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৯৯টি। মোট ভোটকক্ষ ১ হাজার ৭২টি। ইউনিয়ন সংখ্যা ২৫টি (সদর-১৪টি, মির্জাগঞ্জ-৬টি, দুমকী-৫টি) এবং পৌরসভা ১টি।
পটুয়াখালী-২ (বাউফল) আসন
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০১ জন, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১১৫টি। স্থায়ী ভোটকক্ষ ৬১১টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৪১টি। মোট ভোটকক্ষ ৬৫২টি। ইউনিয়ন সংখ্যা ১৫টি এবং পৌরসভা ১টি।
পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) আসন
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৪৮ জন এবং হিজড়া ভোটার ৩ জন। স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি। স্থায়ী ভোটকক্ষ ৬৭৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৭৯টি। মোট ভোটকক্ষ ৭৫৮টি। ইউনিয়ন সংখ্যা ১৯টি (দশমিনা-৭টি, গলাচিপা-১২টি) এবং পৌরসভা ১টি।
পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী) আসন
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৬০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ১২২ জন, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৪৭৪ জন এবং হিজড়া ভোটার ৫ জন। স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। স্থায়ী ভোটকক্ষ ৬২৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ২৭টি। মোট ভোটকক্ষ ৬৫৪টি। ইউনিয়ন সংখ্যা ১৮টি এবং পৌরসভা ২টি।
পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী জানান , প্রতিটি ভোট কেন্দ্রে দুই জন পুলিশ এবং ১৩ জন আসনার সদস্য সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনকে সুষ্ঠু করতে কাজ করবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের প্রতিকূলতা মোকাবিলায় তারা প্রস্তুত।
