ভোটগ্রহণ শেষ, গণনার প্রস্তুতি
ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনার প্রস্তুতি। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।
জুলাই গণঅভ্যুত্থানের পর আজ অনুষ্ঠিত হলো এই নির্বাচন। একসঙ্গে হয়েছে গণভোটও। জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে এবার গণভোট হচ্ছে।
মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৮,২৫,৩৬১ জন, নারী ৬,২৮,৮৫,২০০, হিজড়া ১,২৩২। ২৯৯টি আসনে মোট প্রার্থী ২০২৮ জন। দলীয় প্রার্থী ১৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি; গুরুত্বপূর্ণ ২১,৫০৬টি। অন্যদিকে প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে স্থগিত রয়েছে নির্বাচন। এবার নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল নির্বাচনে অংশ নিয়েছে।
