কিশোরগঞ্জ-৪ বিপুল ভোটের ব্যবধানে বিএনপির ফজলুর রহমান বিজয়ী

শেয়ার করুন

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা) আসনের বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বেসরকারিভাবে প্রাপ্ত ভোটের ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সবগুলো কেন্দ্র (১৫০ কেন্দ্র) থেকে প্রাপ্ত প্রাথমিক ভোটের ফলাফলে এই তথ্য জানা গেছে।

নির্বাচনী এলাকার সবগুলো কেন্দ্র (১৫০ কেন্দ্র) থেকে পাওয়া প্রাথমিক ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ ৫৪ হাজার ৭৯৯ ভোট পেয়েছেন।

এদিকে বিপুল ভোটে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বিজয়ী হওয়ায় কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা) আসনের হাওর অঞ্চলে বইছে আনন্দ-উচ্ছ্বাস।


শেয়ার করুন

এই সম্পর্কিত