ঢাকা-১৭ আসনে ৪ হাজার ৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ফলে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়।

এ আসনে পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয়েছে ২ হাজার ২১১টি। বৈধ ভোট দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৬৮ ভোট। জাতীয় পার্টির আতিক আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৬৮ ভোট।


শেয়ার করুন

এই সম্পর্কিত