বরগুনা-১ আসন: উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন

শেয়ার করুন

কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই উৎসরমুখর ও শান্তিপুর্ণ পরিবেশে বরগুনা-১ আসনের আমতলী উপজেলার ভোট গ্রহন শেষে হয়েছে। ভোট পরেছে ৫২%।

বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিটে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহন শেষ হয়। ভোটাররা লাইনে দাড়িয়ে কোন হই হুল্লুর ছাড়াই ভোট দিয়েছেন। ভোটার প্রভাষক রাকিবুল ইসলাম বলেন, ভোট হওয়ার পর থেকে ভোট দিতে পারিনি, জীবনে এই প্রথম পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। পুর্ব চন্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী ভোটার শিউলী বেগম বলেন, এমন শান্তিপুর্ণ ভোট কখনো দেইনি। চুনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম স্বপন বলেন, এবার ঢাকা থেকে ভোট দিতে আসা স্বার্থক হয়েছে। কেননা গত ১৬ বছরে ভোট দিতে পারিনি। এবার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। এভাবেই ভোট হওয়া প্রয়োজন। আঠারোগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মোঃ মোশাররফ হোসেন হিরু বলেন, মানুষ বিগত দিনের ভোট দিতে না পারার কষ্ট কিছুটা লাঘব হয়েছে। এবার সুযোগ পেয়েছে তারা ভোট দিচ্ছে। তিনি আরো বলেন, পিছনে তিনটি জাতীয় সংসদ নির্বাচন গেছে ভোট দেইনি। এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে ঢাকা থেকে ভোট দিতে বাড়ীতে এসেছি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। কোথাও কোন অনিয়ন ও অপ্রতিকর ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, এ উপজেলায় ১ লাখ ৮৪ হাজার ৮’শ ৪৮ ভোট।


শেয়ার করুন

এই সম্পর্কিত