মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ।
এরই মধ্যে মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদেরকে ফোন করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।
বিএনপির মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, এ্যানী চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু, জহির উদ্দিন স্বপন, অনিন্দ্য ইসলাম অমিত, আমিনুল হক, আরিফুল হক চৌধুরী, মীর শাহ আলম, শ্যামা ওবায়েদ, মো. আসাদুজ্জামান, খন্দকার আবদুল মুক্তাদীর, শেখ রবিউল আলম রবি, ববি হাজ্জাজ, ব্যরিস্টার কায়সাল কামাল, খলিরুর রহমান, আমিনুর রশিদ ইয়াছিন, শেখ ফরিদুল ইসলাম ইয়াছের খান চৌধুরী, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ডা. জাহিদ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হাবিবুর রশিদ, এম এ মুহিত, মিজানুর রহমান মিনু, মঈন খান, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া জোটসঙ্গীদের মধ্যে নুরুল হক নুর (ভিপি নুর) ও জোনায়েদ সাকি।
