জাপা কেন্দ্রীয় নেতা শোভনের জামায়াতে যোগদান

শেয়ার করুন

জাতীয় পার্টি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন সাইফুল ইসলাম শোভন।
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি। সাইফুল জামায়াতের সহযোগী সদস্য পদে যোগ দেন।

সোমবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের হাতে ফুলের তোড়া দিয়ে জামায়াতে যোগদান করেন তিনি।

উল্লেখ্য, মুন্সিগঞ্জের সন্তান সাইফুল ইসলাম শোভন পেশায় ব্যবসায়ী। ছাত্রজীবনে জড়িত ছিলেন ছাত্র রাজনীতিতে। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের যুব বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং পরবর্তীতে সম্পাদক মন্ডলী সদস্য ছিলেন। এছাড়াও তিনি জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত