বগুড়ার নন্দীগ্রামে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

ফাইল ফটো।
শেয়ার করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বৃহস্পতিবার রাতে পুর্ব বিরোধে প্রতিপক্ষের হামলায় মিলন হোসেন(১৬) নামে এক কিশোর খুন হয়েছেন। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে বুড়ইল এলাকার দিলবর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায় ফুটবল খেলা নিয়ে কিছু দিন আগে দু’পক্ষের বিরোধ বাঁধে। বিষয়টি মিমাংসার চেস্টা চলছিলো। এরই মাঝে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বুরইল দক্ষিনপাড়ায় বাজার এলাকায় কয়েকজন মটরসাইকেলে এসে তাকে ঘিরে ধরে। এসময় তারা হামলা করে এবং ছুরিকাঘাত করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যপারে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরজ্জামান চৌধুরী জানান প্রাথমিক তদন্তে ফুটবল খেলা নিয়ে বিরোধে এই ঘটনা ঘটতে পারে বলে তারা জেনেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের পুলিশ রাত থেকে অভিযান শুরু করেছে। নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত