লক্ষাধীক মুসুল্লীর আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমতলীর আমড়াগাছিয়া ময়দান

শেয়ার করুন

আমতলী উপজেলার আমড়াগাছিয়া হুসাইনপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন শুক্রবার জুমআর নামাজ শেষে লক্ষাধীক মুসুল্লীর উপস্থিতিতে মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন পীর সাহেব ছারছিনা দরবার শরীফ আখেরী মোনাজান পরিচালনা করেন। আখেরী মোনাজাতে তিনি দেশ ও দেশের উম্মার জন্য দোয়া করেছেন। দোয়ায় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আমড়াগাছিয়া ময়দান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি শাহ আবু বকর মোহাম্মদ নেছার উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, বিএনপি নেতা মশিউর রহমান আকন, কুকুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর প্রমুখ।

উল্লেখ্য তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল গত বুধবার শুরু হয়। শুক্রবার জুমআর নামাজবাদ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত