কিশোরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

শেয়ার করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছেন কিশোরগঞ্জবাসী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে (একুশের প্রথম প্রহরে) কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

এই সময় পুষ্পার্ঘ্য অর্পন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত