মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদকে বরিশাল সমিতির শুভেচ্ছা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), এমপি’কে ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রুবেল হাওলাদার এর নেতৃত্বে সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দরা মাননীয় মন্ত্রীকে শুভেচ্ছা জানান। শুক্রবার সকাল ১০ টায় মন্ত্রীর বনানীর বাসভবনে তারা এক সৌজন্য সাক্ষাৎ করেন৷
এ সময় মন্ত্রী মহোদয় বরিশালের অসম্পন্ন কাজ সম্পন্ন ও সার্বিক উন্নয়নে সকলকে একত্রিত থাকার উদাত্ত আহবান জানান৷ তিনি বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতক্ষতা জানান৷ এসময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: শওকতুল ইসলাম, ডা: মো: আবদুছ সোবাহান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ শাহআলম, রেলওয়ে বিভাগের অবসরপ্রাপ্ত মহাপরিচালক সুলতান আহমদ তালুকদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমদ, সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সমিতির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুর রাজ্জাক, পরিকল্পনা সম্পাদক মো: আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক প্রমুখ।
