নরসুন্দা নদী পরিদর্শন করে দখলকারীদের কঠোর বার্তা দিলেন মাজহারুল ইসলাম এমপি

শেয়ার করুন

কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নরসুন্দা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ‘অবৈধ দখল’ বিষয়ে কথা বলেন।

মাজহারুল ইসলাম এমপি বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করা একটি গুরুতর অপরাধ। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নদীর জমি ভরাট কিংবা স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। আমরা দ্রুত সময়ের মধ্যে দখলদারদের চিহ্নিত করে তাদের উচ্ছেদে কাজ শুরু করব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এসি ল্যান্ডকে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা নরসুন্দা হোসেনপুর উপজেলার কাওনা এলাকা থেকে প্রবাহমান ছিল। কালের পরিক্রমায় দখল আর দূষণে প্রবাহমান নরসুন্দা নদী এখন মরা খালে পরিনত হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত