কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এই মাসিক কল্যাণ সভার আয়োজন করে জেলা পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।
সভায় মার্চের মাসের অপরাধ নিয়ন্ত্রণ ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ অফিসারদের ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলাধীন সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প এবং পুলিশ লাইন্সের সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং কর্মচারীগণের মধ্যে ঈদ উপহার হিসাবে পাঞ্জাবি প্রদান করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।
পুলিশ সুপারের এমন মহৎ উদ্যোগে জেলার পুলিশের সকল পর্যায়ের সদস্যগণ পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সময় পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত অফিসার-ফোর্সদের বিভিন্ন বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
