কলাপাড়ায় গৃহবধুকে খালে ফেলে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

Oplus_131072
শেয়ার করুন

পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল ৯টায় ওই নারীকে অজ্ঞান অবস্থায় খাল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার স্বামী বাদল হাওলাদার ও বাবার বাড়ির লোকজন। এর আগে ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন রুবিনা আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে তার স্বামীর সঙ্গে তার শ্বশুর শহীদ হাওলাদার সহ ভাসুর, ননদ, জা, দেবর এবং চাচা শ্বশুরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গতকাল সন্ধ্যায় তার চাচা শ্বশুর মনির তার স্বামীকে হত্যা করার হুমকি দেয়। এছাড়া যে কোন বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গে তাকেও দোষারোপ করে। আজ ভোররাতে সে সেহরি খাওয়া ও নামাজের জন্য ওজু করতে ঘরের বাইরে নামে। এসময় পেছন থেকে তাকে ৩ থেকে ৪ জন মিলে মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে খালের মধ্যে ফেলে দেয় এবং তােকে চুবিয়ে মারার চেষ্টা করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে।

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত