কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেফতার
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে কিশোরগঞ্জ জেলা শহরের কাচারি বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আব্দুর রাজ্জাক কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান এবং একজন দলিল লেখক হিসেবে পরিচিত।
কিশোরগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল-নূর তারেক বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় আব্দুর রাজ্জাক এজাহারনামীয় আসামি। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
