কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ভিপি সোহেল
কিশোরগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)।
রোববার (১৫ মার্চ) দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)।
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলার বিএনপির সভাপতি তিনি।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পরিষদে এই নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে প্রত্যাশা রয়েছে।
