জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: সেতুমন্ত্রী

শেয়ার করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।স্বল্প সময়ের মধ্যেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গণপরিবহনে যাত্রীচাপ সামাল দিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পূর্বের রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি কমে।

মঙ্গলবার (১৭ মার্চ) জেলার গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর ওপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক নেতকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত