ধামরাইয়ে চিশতিয়া দরবার শরীফে বাৎসরিক ওরশ মাহফিল

শেয়ার করুন

ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ছোট নারায়নপুরে চিশতিয়া দরবার শরীফের বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, ওরশ শুধু আধ্যাত্মিক সাধনার নয়, এটি মানুষের মিলনমেলা ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও।

রোববার (২৩ মার্চ) রাতে ছোট নারায়নপুর এলাকায় দরবার প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক।

তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়; বরং একটি পারিবারিক ও আধ্যাত্মিক আয়োজন। স্থানীয় মানুষের আমন্ত্রণেই তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এখানে অংশ নেন। মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকাই একজন রাজনীতিবিদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

শামসুল হক বলেন, একসময় দরবার শরীফের কার্যক্রম পরিচালনা করতেন পূর্বসূরিরা। এখন তাদের উত্তরসূরিরা সেই দায়িত্ব পালন করছেন। স্থানীয় মানুষ ও ভক্তদের সহযোগিতায় দরবারের ঐতিহ্য টিকে আছে এবং ভবিষ্যতেও সবার সহযোগিতায় এর কার্যক্রম আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. নির্জন। এতে উপস্থিত ছিলেন চিশতিয়া দরবার শরিফের গদীনশীন পীর ফয়সাল মাহমুদ পলাশ, সানোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তরা।


শেয়ার করুন

এই সম্পর্কিত