দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

শেয়ার করুন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে কিছুদিন আগে। সেই খবর নিজেই দিয়েছিলেন তিনি। প্রথমবার দেশেই তার সফল অস্ত্রোপচার হয়। এবার তিনি ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষে আজ সোমবার (২৩ মার্চ) দেশে ফিরছেন।

তানিয়া বৃষ্টির অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেয়া হয়। সেখানে গত ৯ মার্চ তার মাথায় পুনরায় অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে মোট ১৪ দিন ভর্তি ছিলেন এই অভিনেত্রী।

চয়নিকা চৌধুরী জানান, বর্তমানে তানিয়ার অবস্থা স্থিতিশীল হলেও তাকে বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে। বিশেষ করে মাথার চিকিৎসার কারণে কোনো ধরনের মানসিক চাপ নেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আগামী মাসের ১০ তারিখ আবারও ফলোআপের জন্য চেন্নাই যেতে হবে তানিয়া বৃষ্টিকে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

অন্যদিকে নিজের অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমেও সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন তানিয়া বৃষ্টি। সেখানে তিনি লিখেছেন, ‘অপারেশন‍+ লাইফ সাপোর্ট ‍+ আইসিইউ ‍= ১১ দিন’


শেয়ার করুন

এই সম্পর্কিত