সাবেক এমপি ডিডিসি মুক্তিযোদ্ধা কমান্ডার মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

শেয়ার করুন

পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও ডিডিসি (জেলা উন্নয়ন সমন্বয়কারী) মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এর ২৪ তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে কলাপাড়া পৌরশহরের বিভিন্ন মসজিদে, এতিমখানা ও তার জন্মস্থান ধুলাসার ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও ঢাকার বঙ্গবাজার মসজিদ ও মাদ্রাসায় কোরআনখানি, বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য তিনি ২০০২ সালের এই দিনে কলাপাড়া হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এই জনপদের মুক্তিযুদ্ধের এই বীর সেনানী বিজয় দিবসের অনুষ্ঠানের নেতৃত্ব দেওয়ার প্রাক্কালে বিজয়ের বেশে চিরকালের জন্য প্রস্থান করেন। ভাগ্যবান এই মানুষটিকে আজও শ্রদ্ধাভরে স্মরণ করে আসছেন এই জনপদের মানুষ ।


শেয়ার করুন

এই সম্পর্কিত