পদ্মা নদীতে বাস: শিশু নারীসহ ২৪ জনের মরদেহ উদ্ধার

শেয়ার করুন

পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত শিশু নারীসহ মোট মৃত ২৪ জনকে উদ্ধার করেছে “দি লাইফ সেভিং ফোর্স” বাহিনী, স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার ২৫ মার্চ দিবাগত রাত ২টা ৬ মিনিটের সময় ফায়ার সার্ভিস গনমাধ্যমকে এসব তথ্য জানান।

বুধবার বিকেল ফেরীঘাটে ৫ টা ২০ মিনিটের দিকেবাস দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ৬০ ফুট পানির নিচে ডুবে যায়। রাত ১২ টা ৩৮ মিনিটের সময় এটি উদ্ধার করা হয়। বাসে আনুমানিক ৪০জন যাত্রী ছিলেন। জীবিত উদ্ধার : ৮ জন (নোট: পুরুষ ৩ জন, মহিলা ৫ জন শিশু জন, স্থানীয় জনতা কর্তৃক, হাসপাতালে নেয়ার পর ডক্টর ২ জন মহিলাকে মৃত ঘোষণা করেন)

বাস ভিতর হতে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে পুরুষ ৬ জন, মহিলা ১১ জন, শিশু ৫ জন ছেলে শিশু -৪, মেয়ে শিশু -১ রয়েছে।

মোট মৃত উদ্ধার ২৪ জনের লাশ উদ্ধার । ফায়ার সার্ভিস কর্তৃক ২১, স্থানীয় জনতা কর্তৃক ০২,(হাসপাতালে মৃত ঘোষণা)নৌবাহিনীর ডুবুরি কর্তৃক ০১জন।]

এই উদ্ধার কাজে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, ডুবুরি ১০ জন; অন্যান্য বাহিনী: সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন অংশ নেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত