জাতীয় স্মৃতিসৌধে শহীদদের জন্য মোনাজাত করলো জামায়াত
মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শহীদদের জন্য মোনাজাত করেছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকালের দিকে সৌধের বেদিতে এসে শ্রদ্ধা ও মোনাজাত করেন তারা।
বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত হওয়া ও ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য এটিএম আজাহারসহ জামায়াতের নেতাকর্মীরা এতে অংশ নেন। শ্রদ্ধা জানানোর পর তারা জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন
