কলাপাড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভাবগাম্ভীর্য পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

শেয়ার করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সময় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮ টায় উপজেলা প্রশাসন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মাঠে সালাম প্রদান, কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান করা হয়। বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাদজোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে দোয়া অনুষ্ঠান ও মন্দির গীর্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখানকার সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এর আগে উপজেলা প্রশাসন সভাকক্ষে আলোচনা সভা চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, কলাপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যাপক অংশগ্রহনে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।


শেয়ার করুন

এই সম্পর্কিত