ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন তিনদিন পর ইসরাইলের নিন্দায় সৌদিসহ ৮ মুসলিম দেশ

শেয়ার করুন

প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য ইসরাইলের একতরফা মৃত্যুদণ্ড আইন পাসের কঠোর নিন্দা জানিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আটটি দেশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসলামাবাদ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে পাকিস্তান, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার, ইন্দোনেশিয়া, সৌদি আরব বৈষম্যমূলক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে এমন ইসরাইলি কর্মকাণ্ডের নিন্দা জানায়।

গত সোমবার (৩০ মার্চ) ইসরাইলের সংসদ নেসেটে পাস হওয়া এই আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য ফাঁসিই হবে স্বাভাবিক শাস্তি। এটি একটি একতরফা আইন। কারণ ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত ইহুদি ইসরাইলিদের জন্য এ আইন প্রযোজ্য নয়।

আইনটির পক্ষে ছিলেন কট্টর ডানপন্থি ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, যিনি ৬২-৪৮ ভোটে আইনটি পাস হওয়ার পর সংসদ কক্ষে শ্যাম্পেন নিয়ে উদযাপন করেন।

গাজায় ইসরাইলি গণহত্যা, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধি এবং হাজার হাজার গ্রেফতারের ঘটনার মধ্যেই এই আইনটি এসেছে।

যৌথ বিবৃতিতে ইসরাইলে আটক ফিলিস্তিনি বন্দিদের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আট মুসলিম দেশ। একইসঙ্গে ইসরাইলে এই কর্মকাণ্ডকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের বৃহত্তর ধারাকেই প্রতিফলিত করে বলে উল্লেখ করা হয়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ইসরাইলে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করে বলেছে, এসব পদক্ষেপ পরিস্থিতিকে আরও ঝুকিপূর্ণ করে তুলতে পারে।

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেয়ার আইনি নিয়ে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সমালোচনা করেছে। তবে ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র এর পক্ষে সাফাই গেয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত