বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

শেয়ার করুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর সড়কের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও একটি ইউনিট যোগ দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।


শেয়ার করুন

এই সম্পর্কিত