যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রশিক্ষণ: তরুণরা শিখছে “দ্য আর্ট অব দ্য ডিল”- বই এর গঠনমূলক সংলাপ

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ ঢাকার গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে “দ্য আর্ট অব দ্য ডিল: আমেরিকান এক্সেলেন্স ইন নেগোসিয়েশন স্কিলস”কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তিনি যোগাযোগ, নেতৃত্ব এবং চুক্তি বিষয়ক আলোচনার দক্ষতায় প্রশিক্ষিত বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণদের স্বীকৃতি দেন। যুক্তরাষ্ট্রের ইংরেজি ভাষা বিশেষজ্ঞ জোএন মুনিস্টেরির সহায়তায় পরিচালিত চার দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অ্যাকসেস ইংলিশ প্রোগ্রামের ৬০ জন প্রাক্তন শিক্ষার্থী। প্রশিক্ষণ কার্যক্রমে প্রেসিডেন্ট ট্রাম্পের “দ্য আর্ট অব দ্য ডিল” বইয়ে বর্ণিত নীতিমালার পাশাপাশি আলোচনা ও নেতৃত্ব বিকাশে ব্যবহৃত আমেরিকান পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত ছিল।
৭ জুন (রোববার) ঢাকার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এ বিবৃতি পাঠিয়েছেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত