আমতলীতে ফল মেলা
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস। এ প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে রবিবার এ ফল মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী, বিআরডিবি কর্মকর্তা মোঃ ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও সাংবাদিক রিপন মুন্সি প্রমুখ।
