তালতলীতে গাছের নীচে চাপা মতে শ্রমিক নিহত
তালতলী উপজেলার জাকিরতবক গ্রামে কৃষ্ণচুড়া গাছের নীচে চাপা পড়ে শ্রমিক রুবেল খাঁন নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। নিহত রুবেলের বাড়ী একই উপজেলার চামোপাড়া গ্রামে। পুলিশ ওইদিন বিকেলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানাগেছে, গাছ ব্যবসায়ী চাঁন মিয়া জাকিরতবক গ্রামের হাতেম খাঁনের গাছ ক্রয় করেন। বৃহস্পতিবার ওই গাছ উপজেলার চামোপাড়া গ্রামের জুলমত খাঁন ও তার দুই ছেলেসহ ৯ জন শ্রমিক কাটতে যায়। ওইদিন দুপুরে একটি কৃষ্ণচুড়া গাছ অর্ধেক কেটে পুকুরে গাছের ডালপাল তুলছিল রুবেলসহ কয়েকজন শ্রমিক। এ সময় ওই গাছটি পুকুরে পড়ে যায়। এতে শ্রমিক রুবেল ওই গাছের নীচে চাপা পড়ে এবং গাছের একটি ডাল তার পেটে ঢুকে যায়। তাৎক্ষনিত তার স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ডাঃ মাহফুজা আক্তার তাকে মৃত্যু ঘোষনা করেছেন। খবর পেয়ে তালতলী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বাবা জুলমত খান কান্নাজনিক কন্ঠে বলেন, গাছটি অর্ধেক কেটে পুকুরে পড়ে যাওয়া ডালপালা তুলতছিলাম। এমন মুহুর্তে গাছটি পড়ে যায়। ওই গাছের নীচে চাপা পড়ে এবং একটি ডাল আমার ছেলে রুবেলের পেটে ঢুকে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু ঘোষনা করেছেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহফুজা আক্তার বলেন, গাছের চাপায় নিহত রুবেলকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।
তালতলী থানার ওসি মোঃ সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ নেই। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
