পটুয়াখালী -১ আসনে নির্বাচনী প্রচারণা জমেনি, অন্য ৩টি আসনে ছিলো ব্যাপক তোড়েজাড়‎

শেয়ার করুন

‎পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে পটুয়াখালী-১ আসনে প্রচারণার তেমন কোন সাড়া নেই। প্রচারণায় ঢেউ নেই। একারণে নেই নির্বাচনী আমেজও। যদিও এ আসনে ভোটার সংখ্যা ও ভোটকেন্দ্র অন্যসব আসন থেকে বেশি।

‎জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, পটুয়াখালীর চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন এবং হিজড়া ভোটার ১৮ জন।

‎জেলায় মোট স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৫১৩টি। স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ২ হাজার ৮৯০টি এবং অস্থায়ী ভোটকক্ষ ২৪৬টি। মোট ভোটকক্ষের সংখ্যা ৩ হাজার ১৩৬টি। ইউনিয়ন সংখ্যা ৭৭টি, পৌরসভা ৫টি এবং উপজেলার সংখ্যা ৮টি।

‎পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ, দুমকী) আসন
‎এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৩৫ জন, নারী ভোটার ২ লাখ ৫১ হাজার ৪৯২ জন এবং হিজড়া ভোটার ৮ জন। স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১৬৩টি। স্থায়ী ভোটকক্ষ ৯৭৩টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৯৯টি। মোট ভোটকক্ষ ১ হাজার ৭২টি। ইউনিয়ন সংখ্যা ২৫টি (সদর-১৪টি, মির্জাগঞ্জ-৬টি, দুমকী-৫টি) এবং পৌরসভা ১টি।

‎পটুয়াখালী-২ (বাউফল) আসন
‎এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০১ জন, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১১৫টি। স্থায়ী ভোটকক্ষ ৬১১টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৪১টি। মোট ভোটকক্ষ ৬৫২টি। ইউনিয়ন সংখ্যা ১৫টি এবং পৌরসভা ১টি।

‎পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) আসন
‎এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৪৮ জন এবং হিজড়া ভোটার ৩ জন। স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি। স্থায়ী ভোটকক্ষ ৬৭৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৭৯টি। মোট ভোটকক্ষ ৭৫৮টি। ইউনিয়ন সংখ্যা ১৯টি (দশমিনা-৭টি, গলাচিপা-১২টি) এবং পৌরসভা ১টি।

‎পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী) আসন
‎এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৬০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ১২২ জন, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৪৭৪ জন এবং হিজড়া ভোটার ৫ জন। স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। স্থায়ী ভোটকক্ষ ৬২৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ২৭টি। মোট ভোটকক্ষ ৬৫৪টি। ইউনিয়ন সংখ্যা ১৮টি এবং পৌরসভা ২টি।

‎পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী জানান , প্রতিটি ভোট কেন্দ্রে দুই জন পুলিশ এবং ১৩ জন আসনার সদস্য সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনকে সুষ্ঠু করতে কাজ করবে।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের প্রতিকূলতা মোকাবিলায় তারা প্রস্তুত।


শেয়ার করুন

এই সম্পর্কিত