তারেক রহমানসহ বগুড়া ৭টি আসনে বিএনপির বিশাল বিজয়

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন (৬) থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবার তিনি বগুড়া থেকে নির্বাচনে অংশ নেন। তার এই স্মরনীয় সাফল্যে উচ্ছ্বসিত বিএনপি’র নেতা কর্মী থেকে বগুড়ার সাধারণ মানুষ। নিকটতম প্রতিদ্বন্দী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের চেয়ে তিনি দ্বিগুনের বেশি ভোটে জয়লাভ করেন।
বগুড়ার সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জাহিদ ইবনে আবুল ফজল বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় ধানের শীষ প্রতিকের বিজয়ের বিষয়টি বেসরকারী ভাবে নিশ্চিত করেন। তিনি জানান বগুড়া সদরের মোট ১৫০টি আসনে ধানের শীষ প্রতিকে তারেক রহমান পেয়েছেন পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৭৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী দাড়িপাল্লা প্রতিকে জামায়াত প্রার্তী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৬ হাজার ৫৬৪ ভোট। তিনি আরো জানান সদর আসনে মোট ভোট পড়েছে প্রায় ৭০ দশমিক ৪২ শতাংশ।

বিএনপি’র শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত বগুড়ার অন্য ৬টি আসনেও ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে বিএনপি প্রার্থী আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মীর শাহে আলম, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশারফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোর্শেদ মিল্টন বিপুল ভোটে জয়লাভ করেছেন। এদিকে দলের চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নেতাকর্মীরা খুশির বন্যায় ভাসছেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত