কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতে বিএনপি প্রার্থীরা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটিতে বিএনপি প্রার্থীরা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে রাতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা অনুযায়ী, ১৬২ কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি এক লাখ ২৪ হাজার ৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হেদায়াতুল্লাহ হাদী রিক্সা প্রতীক নিয়ে এক লাখ এক হাজার ১৩২ ভোট পেয়েছেন।
১৬৩ কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি এক লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এক লাখ ২০ হাজার ৯৭৫ ভোট পেয়েছেন।
১৬৪ কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি এক লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এক লাখ ২ হাজার ৪৭৬ ভোট পেয়েছেন।
১৬৫ কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী মো. ফজলুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি এক লাখ ৩২ হাজার ৪৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রোকন রেজা শেখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৫৭ হাজার ৮২৯ ভোট পেয়েছেন।
১৬৬ কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর উপজেলা) আসনে স্বতন্ত্র (বিএনপি-বিদ্রোহী) প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল হাঁস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ধানের শীষ প্রতীক নিয়ে ৬৬ হাজার ৪৫০ ভোট পেয়েছেন।
১৬৭ কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি এক লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীন রিক্সা প্রতীক নিয়ে ৪৪ হাজার ৯৫ ভোট পেয়েছেন।
