ছাত্র অধিকার নেতার ওপর হামলা, আহত ১
পটুয়াখালীর দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের জেরে উপজেলা ছাত্র অধিকার পরিষদের এক নেতার ওপর হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙ্গুর করা হয়েছে এমন অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দশমিনা উপজেলা বাজারে হামলার ঘটনা ঘটে। চরবোরহান ইউনিয়নের ছাত্রদল নেতা রাকিবুল ইসলামের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে আবুল বশার ও তাঁর লোকজনের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যায়। এরপর স্থানীয় বিএনপির কর্মী ইউপি সদস্য ছিদ্দিক মিয়া এবং ছাত্রদল নেতা আবুল বশারের লোকজন হাসান মাহামুদকে মারধর এবং তাঁর দোকান ভাঙচুর করেন। হাসান মাহামুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, পুলিশ আসামিকে থানায় আনার পর স্থানীয় পর্যায়ে ঝামেলার কথা তিনি শুনেছেন।
