প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল

শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব পদে ৩ জন সাংবাদিককে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা ও মো. জাহিদুল ইসলাম।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, তাদেরকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।


শেয়ার করুন

এই সম্পর্কিত