কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি-মিজানুর, সম্পাদক-রতন
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন।
বুধবার (৪ মার্চ) দিনগত রাতে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস মিয়া।
এর আগে, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ১১টি পদে প্রার্থী দিয়েছিল বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাঁদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে তাঁরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে নির্বাচনে ৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে ৯টি পদে বিজয়ী প্রার্থীরা হলেন-সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন, সহসভাপতি অ্যাডভোকেট এ এম ছাজ্জাদুল হক, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. আবু বাক্কার সিদ্দিক মিলন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অডিটর অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভূঁইয়া উৎপল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং সদস্য অ্যাডভোকেট মো. আবু হানিফ, অ্যাডভোকেট মো. সোহাগ মিয়া ও অ্যাডভোকেট মো. সারোয়ার আলম।
নির্বাচনে ৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন-সহসভাপতি অ্যাডভোকেট মুফতি মো. জাকির খান, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. আবু সাইম এবং সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট মো. কোরবান আলী।
নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি।
মোবাইল: ০১৭১৫৭৯০৭৩৪, তারিখ: ০৫-০৩-২০২
