কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬

শেয়ার করুন

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়নের সময় একটি হারকিউলিস সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৬৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন। খবর বিবিসির।

সেনা পরিবহনের জন্য ব্যবহৃত মার্কিন নির্মিত সি-১৩০ হারকিউলিস বিমানটি স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে বিধ্বস্ত হয়।

বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েদা বলেছেন, বিমানটিতে ১২৫ জন আরোহী ছিলেন। ১১৪ জন সেনা সদস্য ছিলেন।
এদিকে একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, ছয়জন বিমান বাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তাসহ ৫৮ জন নিহত হয়েছেন।

তবে দুটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, দুর্ঘটনায় মোট ৬৬ জন নিহত হয়েছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাটিকে ‘দেশের জন্য অত্যন্ত দুঃখজনক’ বলে বর্ণনা করে জানান, বিমানটিতে আগুন লাগার ফলে এর ভেতরে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়।

ঘটনাটি কলম্বিয়ার বিমান বাহিনীর সাম্প্রতিক ইতিহাসের অন্যতম মারাত্মক দুর্ঘটনা বলে খবরে উল্লেখ করা হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত