বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘর পুড়ে ছাই: প্রাণ গেল অবুঝ শিশুর, আইসিইউতে বাবা…
বরগুনার বামনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডে ধূলিসাৎ হয়ে গেছে একটি পরিবারের স্বপ্ন। আগুনে পুড়ে মারা গেছে দুই বছরের এক শিশু সন্তান, আর দগ্ধ শরীর নিয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবা। এদিকে সন্তান হারানো ও স্বামীর সংকটাপন্ন অবস্থায় পাগলপ্রায় মা এখন হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়ছেন।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৭টার দিকে বামনা উপজেলার রামনা ইউনিয়নের বলায়বুনিয়া গ্রামের হাওলাদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ওই বাড়ির বাসিন্দা রাজিব হাওলাদার ঘরের হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। এসময় তার দুই বছরের শিশু সন্তান আকাশ তার পাশেই ছিল।
আগুনে দগ্ধ অবস্থ…
