বিদেশী বিনিয়োগ আর্কষণে বিডা ও বেপজাসহ ৬টি সংস্থাকে একত্রীকরণ করছে সরকার
বিদেশী বিনিয়োগ আর্কষণ ও রপ্তানীমুখী শিল্পাঞ্চলকে বহুবিধ সুবিধা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাত এলাকা (বেপজা)সহ ৬টি সংস্থাকে একত্রীকরণ করছে সরকার। একত্রীকরণের যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ পর্যন্ত দু’টো সভা করেছে। আজ বুধবার ২৯ এপ্রিল কমিটি তৃতীয় সভা করবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা কৃর্তপক্ষ (বেপজা),বাংলাদেশ অর্থনতৈকি অঞ্চল কৃর্তপক্ষ (বেজা), পাবলিক প্রাইভেট পর্টনারশীপ (পিপিপি), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এই ৬টি সংস্থাকে একত্রীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্বান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার গঠিত কমিটি মন্ত্রিপরিষদ সভাকক্ষে দু’টো সভা করেছে। ৬াট সংস্থা একত্রীকরনের যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে গত ২২ এপ্রিলের সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো এহছানুল হক, শিল্প সচিব মো: ওবায়েদুর রহমান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন, লেজিসলেটিভ বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সভার শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নুরজাহান খানম প্রস্তাবিত ৬টি সংস্থার একত্রীকরণের যৌক্তিকতা যাচাই ও এ বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্য বিডা, পেপজা, বেজা, পিপিপি, বিএইচটিপিএ ও বিসিক সংস্থা থেকে প্রাপ্ত ধারণাপত্র (কনসেপ্ট নোট) সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। সভায় উপস্থাপিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণলয়ের সিনিয়র সচিব মো: এহছানুল হকসহ অন্য সচিবগণ কনসেপ্ট নোটসমূহের উপর বিস্তারিত আলোচনা করেন।
সরকারের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এ সভায় ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-
এক) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ যেহতেু বিনিয়োগ আর্কষণের জন্য কাজ করে সেহেতু প্রাথমিক পর্যায়ে এই দুটো সংস্থাকে একত্রীকরণের উদ্দ্যোগ গ্রহণ করা যেতে পারে।
দুই) উপরোক্ত একত্রীকরণের সাফল্য পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) কে একত্রীকরণ করা যেতে পারে।
তিন) একত্রীকরণের উদ্দ্যোগ সমূহ সফল হলে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একত্রীকরণের উদ্দ্যোগ গ্রহণ করা হবে।
চার) বিসিকের অব্যবহœত জমি সমূহতে কিভাবে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা যায় সে বিষয়ে পরবর্তী সভায় একটি ধারণাপত্র বিসিক উপস্থপিন করবে।
পাঁচ) বেজা’র আওতাধীন অর্থনৈতিক অঞ্চলসমূহকে দেশি ও বিদেশী রপ্তানীমুখী শিল্পাঞ্চল হিসেবে বিভাজন করা যেতে পারে। নবসৃষ্ট বেজা’র বিদেশী রপ্তানীমুখী শিল্পাঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ট্যাক্স হলিডে ও অন্যান্য সুবিধার অসামন্যঞ্জসতা দূরীকরণে এ অঞ্চলের ব্যবস্থাপনার দায়িত্ব বেপজাকে হস্তান্তর করা যেতে পারে।
আজ ২৯ এপ্রিল এ কমিটির তৃতীয় সভা করবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
