বগুড়ায় এ্যাডঃ আব্দুল্লাহীল জুবাইরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বগুড়া জেলা আইনজীবী সমিতির নিবন্ধিত আইনজীবী এ্যাডভোকেট আব্দুল্লাহীল জুবাইর এর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে টয়োটা মটরস সত্বাধিকারী মোঃ আবু নাসির।
রোববার (৩ মে) বগুড়া প্রেসক্লাবে সম্মবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন যাবত বগুড়াসহ সারা বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে সেবা প্রদান করে ক্যাশে ও কিস্তিতে ব্যবসা পরিচালনা করে আসছি।
আমার ব্যবসা চলাকালিন বিভিন্ন আইনী কার্যক্রমে সহায়তার জন্য গত ১১ এপ্রিল ২০২৩ সালে বগুড়া বারের সদস্য এডভোকেট আব্দুল্লাহীল জুবাইর (যার ওকালত নং ৭৭১ গওহর আলী ভবনের ১৩৮ নং রুম) এর সহযোগিতা নেই। এরই এক পর্যায়ে তার সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠে এবং আমার প্রতিষ্ঠানের স্বাক্ষরকৃত প্যাডসহ কিছু লিগ্যাল ডকুমেন্ট তার কাছে থেকে যায়। পরবর্তীতে এই আইনজীবী আমার সরলতার সুযোগ নিয়ে এবং আমার স্বাক্ষরকৃত ফাঁকা প্যাড কাজে লাগিয়ে অসৎ উদ্দেশ্যে আমাকে ২০ লক্ষ ৫০ হাজার টাকা প্রদানের বিনিময়ে একটি ৭ মডেলের প্রিমিও গাড়ি ক্রয়ের ভূয়া ডকুমেন্ট তৈরি করে। উল্লেখ্য যে, আমার প্রতিষ্ঠানের পক্ষে আইনী সহায়তার জন্য বিভিন্নভাবে যেমন- ক্যাশে, বিকাশে, একাউন্টের মাধ্যমে তার সম্মানী নেওয়ার পরেও আমার কাছে নাকি ২৭ লক্ষ টাকা পাবে উল্লেখ করে প্রথমে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন যাহার নং জি, আর ৪০/২০২৫ (সদর) শুধু মামলা করেই খ্যান্ত হয়নি মামলা হওয়ার পরে ঐ দিনে রাতে আমার প্রতিষ্ঠান থেকে আমি পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে জেল হাজতে যাই।
আমি জামিনে বেরিয়ে আসার পর আমার বিরুদ্ধে আবারও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯৮ ধারায় গাড়ি উদ্ধারের একটি মামলা করে আমার অনুপস্থিতিতে একতরফা ভাবে গাড়িটি পুলিশের জিম্মায় নেওয়ার আদেশ করে নেয় এবং পুলিশ গিয়ে আমার প্রতিষ্ঠান থেকে গাড়িটি জব্দ করে ফুলবাড়ি পুলিশ ফাড়িতে রাখে। পরবর্তীতে আমি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সদর) থেকে আইনী লড়াইয়ের মাধ্যমে গাড়িটি আমার জিম্মায় নেই।
পরবর্তীতে এ্যাডভোকেট আব্দুল্লাহীল জুবাইর কর্তৃক দায়েরকৃত মামলার পুলিশ প্রতিবেদন আদালতে দাখিল হয়, সেখানে বাদির আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এ্যাভোকেট আব্দুল্লাহীল জুবাইর ক্ষিপ্ত হয়ে, আদালতে নারাজির আবেদন দাখিল করেন এবং তার সাথে নিজেকে অপহরণ ও আহত করার মিথ্যা কাল্পনিক এবং ষড়যন্ত্র মূলক একটি মনগড়াঅভিযোগ তুলে ধরেন। অতপর এই মিথ্যা অভিযোগে সে একটি মিথ্যা মামলাও দায়ের করেন যাহার নং ১০১৬ সি/২০২৬ (সদর) যা তদন্তের জন্য মামনীয় আদালত পিবিআই তে পাঠিয়ে দেয় পাশাপাশি ঐ আইনজীবী জজকোটের সামনে মানববন্ধনের নামে একটি সাজানো নাটকও মন্থস্থ করে।
সংবাদ সম্মেলনে মোঃ আবু নাসির, এ্যাভোকেট আব্দুল্লাহীল জুবাইর- এর বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।
