বর-কনের জন্য নিজের অনুষ্ঠান সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী
নব বর-কনের জন্য স্থান ছেড়ে দিতে নিজের অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (০৯ মে) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্ব নির্ধারিত দিনব্যাপী বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর প্রধানমন্ত্রী কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন।
পরে তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বর-কনেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।
এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীর এ মানবিক ও সৌজন্যমূলক আচরণের প্রশংসা করেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকেই বলেন, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও সাধারণ মানুষের অনুভূতি ও ব্যক্তিগত আয়োজনের প্রতি প্রধানমন্ত্রীর সম্মান প্রদর্শন তাঁর দায়িত্বশীল নেতৃত্বেরই প্রতিফলন।
