কুমিল্লার ডিসি মু.রেজা হাসানকে সিলেটে বদলি

শেয়ার করুন

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসানকে বদলি করে সিলেটের নতুন ডিসি করা হয়েছে। আর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোজী আকতার কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রন্ত এক প্রজ্ঞাপন জারি করে।

বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন।

একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর এই পদ শূন্য থাকে।

ওইদিন এ উপসচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে তিনি সম্প্রতি আলোচনায় ছিলেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত