ইরানের উপর হামলা ও আয়াতুল্লাহ খামেনীকে হত্যার প্রতিবাদে বগুড়া বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন

ইরানের উপর হামলার এবং ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়োদ আলী খামেনীকে হত্যার প্রতিবাদে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বগুড়া ষ্টেশন রোড বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় সমাবেশ করে।

সমাবেশে বক্তারা দাবি করেন, আর্ন্তজাতিক আইন লঙ্ঘন, সামরিক আগ্রাসন ও রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে বৈশি^ক অস্তিতিশীলতা সৃষ্টি করা কখনোই গ্রহন যোগ্য হতে পারে না। সমাবেশে গ্রহনকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদী শ্লোগান দেন এবং বিশ^শান্তি ও ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার আহবান জানান। কর্মসূচিতে ৫ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।

সমাবেশে বক্তারা আরো বলেন, যে কোন রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরহ মানুষের উপর সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী। তারা কুটনৈতিক আলোচনা ও সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্বারোপ করেন। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে বলেন সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানই টেকসই পথ।
সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি মাওনালা মোঃ মোজাফ্ফর হোসেন, মাও: শরিফুল ইসলাম, মাও: শানিনুর রহমান, মাও: মজনু আহমেদ, মাও: জিল্লু আহমেদ প্রমুখ।


শেয়ার করুন

এই সম্পর্কিত