চবি এলামনাই এসোসিয়েশন পুনর্মিলনীর আহ্বায়ক ম এ হালিম ও সদস্য সচিব এম ডি ফখরুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই এসোসিয়েশন পুনর্মিলনীর ম এ হালিমকে আহ্বায়ক ও এম ডি ফখরুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
গত ২৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসোসিয়েশন এর আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফ সি এ এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য একরামুল করিম, মাহবুবের রহমান শামীম,এম এ হালিম,কামরুল হাসান হারুন প্রমুখ ।

সভায় আগামী ৮ মে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী-২০২৬ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সর্বসম্মতিক্রমে এলামনাই এসোসিয়েশন এর অন্যতম সদস্য এম. এ. হালিমকে আহ্বায়ক ও এম. ডি. ফখরুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পুনর্মিলনী-২০২৬ কমিটি গঠন করা হয়।
