সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার, অর্থ আত্মসাতের অভিযোগ..
পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান সফট বাইটের এক শাখা ম্যানেজার ফয়সাল বাদশার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরে পৌর এলাকার সবুজবাগ দশ নং লেনের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফট বাইটের সবুজবাগ শাখার ম্যানেজারের বিরুদ্ধে প্রায় ৮ লাখ টাকা এবং তার সহকারী রুমমেট নাইমুল ইসলাম চয়নের বিরুদ্ধে প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছিল। তবে তারা উভয়েই কয়েকদিন নিখোজ ছিল বলে জানা যায়। এরই মধ্যে বুধবার ম্যানেজারের মরদেহ উদ্ধার করা হয়, অন্যদিকে সহকর্মী রুমমেট নিখোজ রয়েছে।
এদিকে ম্যানেজারের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং নিখোজ সহকারীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা যায়।
