কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মৃত্যু

শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গোয়ালঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মেহেরা খাতুন (৫০) ও তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে মেহেরা খাতুন (৫০) তার পুত্রবধূ খালেদা আক্তার (৩২) একসঙ্গে বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। এই সময় সেখানে জানালার গ্রিলে বিদ্যুতের তার পড়ে ছিল। তারা জানালায় ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে পরিবারের অন্যান্য লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত