পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর-লুটপাট

শেয়ার করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাতে পাকুন্দিয়া উপজেলা সদর বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়টির এক পাশে টিনশেড ঘরে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় ছিল। অন্যপাশে আরেকটি টিনশেড ঘরে থাকতেন মুক্তিযোদ্ধা হযরত আলী। দুটো ঘরই ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আসবাবপত্র ও নথিপত্র যেগুলো নিতে পারেনি, সেগুলো ভাঙচুর করে গেছে তারা।

এই বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ইতোমধ্যে অনুসন্ধানী কার্যক্রম চলছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

এই সম্পর্কিত