পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিন অবতরণ তুরস্কের সামরিক বিমানের!

শেয়ার করুন

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত, মাত্র তিন দিনে বেশ কয়েকবার পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে ওঠা-নামা করেছে তুরস্কের সামরিক বিমান সি-১৩০। গোয়েন্দা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

পাকিস্তানের আকাশে তুরস্কের সামরিক বিমানের আনাগোনা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত, মাত্র তিন দিনে বেশ কয়েকবার পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে ওঠা-নামা করেছে তুরস্কের সামরিক বিমান সি-১৩০। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে ‘ইন্ডিয়া টুডে’। ওই দুই বিমানঘাঁটির একটি হল রাওয়ালপিন্ডির নুর খান, অপরটি হল করাচির মসুর। এই দুই বিমানঘাঁটিতেই তিন দিনে বেশ কয়েকবার অবতরণ করেছে তুরস্কের সামরিক বিমান।

এই বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান বা তুরস্কের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে গোয়েন্দা সূত্রে খবর, তুরস্কের ওই বিমানে ড্রোন এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র পাঠানো হয়েছে পাকিস্তানে। গোয়েন্দা সূত্রে এ-ও দাবি করা হচ্ছে, তুরস্কের এইচকিউ সিরিজ়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম পেয়ে থাকতে পারে পাকিস্তান। তবে সামরিক বিমানে চাপিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক যন্ত্রপাতি আনা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।


শেয়ার করুন

এই সম্পর্কিত